স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট : এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গেছে, শনিবার সকালে পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা এলাকার শংকর পালের বাড়ির একটি মুরগি একই এলাকার বিশ্বজিৎ পালের বাড়িতে গেলে তেলে বেগুনের জ্বলে উঠে বিশ্বজিৎ। শংকর পাল রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারার চেষ্টা করে।
তখন শংকর পাল নিজের প্রাণ বাঁচার জন্য বাড়িতে ছুটে গেলে অভিযুক্ত বিশ্বজিৎ পাল আগ্নেয়াস্ত্র নিয়ে শংকর পালের বাড়িতে প্রবেশ করে তখন শংকর পালের বাড়িতে থাকা লোকজন দেখে চিৎকার শুরু করে দৌড়ে ছুটে আসেন এলাকার লোকজন পালিয়ে যায় অভিযুক্ত বিশ্বজিৎ। পরবর্তী সময়ে রবিবার সকালে শংকর পাল অভিযুক্ত বিশ্বজিৎ পালের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে এই বিশ্বজিৎ পাল এলাকার চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক ঘটনার সাথে জড়িত রয়েছে তার বিরুদ্ধে বিশালগড় সহ একাধিক থানায় মামলা রয়েছে। আর নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান