Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য আইনজীবীদের সঙ্গে বিচারপতির চলা বিরোধকে কেন্দ্র করে অচলাবস্থা

আইনজীবীদের সঙ্গে বিচারপতির চলা বিরোধকে কেন্দ্র করে অচলাবস্থা

আইনজীবীদের সঙ্গে বিচারপতির চলা বিরোধকে কেন্দ্র করে অচলাবস্থা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : উদয়পুর জেলা ও দায়রা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারপতির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে অচলাবস্থা। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ বিচার প্রার্থীদের। বুধবার দুপুর নাগাদ উদয়পুর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুমন্তা চক্রবর্তী বিচারপতি রবি ধাইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন গত জুন মাসের ৬ তারিখ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো হয়।

যাতে এই সমস্যার সুরাহা হয়। তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় পুনরায় ১৬ জুলাই অভিযোগ জানানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে। অথচ এখন পর্যন্ত বিচারপতির ব্যবহারের পরিবর্তন হয়নি। উপরন্তু ব্যবহার আরো খারাপের দিকে যাচ্ছে। বরং আইনজীবীদের জানিয়ে দিয়েছেন আরও তিন বছর এই আদালতে থাকবেন। এমনকি উদয়পুরের আইনজীবীদের দ্বারা আদালতে লড়াই না করার জন্য বলে দেন।

 বলে দেন আগরতলা থেকে আইনজীবী নিয়ে আসার জন্য বলে অভিযোগ। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিচারপতি রবি ধাইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনও সাক্ষাৎকার দিতে রাজি হননি। সমস্ত বিষয় নিয়ে একমাত্র হাইকোর্টে আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবেন বলে স্পষ্ট করেন তিনি। এদিকে, দীর্ঘদিন ধরে বিচারপতি রবি ধাইয়ার এজলাস বয়কট করে রেখেছেন আইনজীবীরা। ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রম ও বিচার প্রার্থীদের পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। কবে নাগাদ এই বিরোধের অবসান ঘটবে এবং আদালতের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আইনজীবী মহল সহ সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha