স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৪ : ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে ব্রিটেন যাওয়ার বিমানে উঠতে দেওয়া হল না। সোমবার মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছলে সেখানেই থামিয়ে দেওয়া হয় তাঁকে। জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাঁর পাসপোর্ট নজরদারিতে রয়েছে, তাই তিনি বিমান যাত্রা করতে পারবেন না। সৌরভ নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন। জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আমন্ত্রণে সেখানে যাচ্ছিলেন ‘আরশোলা’ সৌরভ। এক সেমিনারে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই তাঁকে আটকে দেওয়া হল।
তাঁর পোস্টে সৌরভ জানিয়েছেন, ‘আরশোলা’ আন্দোলন নিয়ে কথা বলার জন্য অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স)এবং এডিনবার্গের মতো এডিনবরোর মতো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। এভাবে তাঁকে আটকে দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভব উগরে দিতে দেখা গিয়েছে তরুণ নেতাকে। পরে ককরোচ জনতা পার্টির এক নেত্রী রত্না সিং জানান, তাঁকেও অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কয়েক দিন আগেই তাঁর ভিসা বাতিল করা হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার সৌরভকেও বিমানে উঠতে বাধা দেওয়ার প্রতিবাদ করেছেন রত্না।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ করে বিক্ষোভ দেখানোর পরে গ্রেপ্তার করা হয়েছিল সৌরভকে। এদিকে সম্প্রতি বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগও উঠেছে ককরোচ জনতা পার্টির নেতার বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে মাদ্রাজ হাই কোর্টে। মামলাকারীর দাবি, সৌরভের অতীত খতিয়ে দেখা হোক, তাঁর পাসপোর্ট ও আধার কার্ড বাতিল করার আর্জিও জানানো হয়েছে। উচ্চ আদালত অভিযুক্ত ‘আরশোলা’ নেতা, কেন্দ্র, সমাজমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামকে নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছিল। এবার বিমানবন্দর থেকে ফেরানো হল তাঁকে। জানানো হল তাঁর পাসপোর্ট নজরদারিতে রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান