Thursday, November 19, 2026
বাড়ি রাজ্য অ্যাকভান ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ল ত্রিপুরায়

অ্যাকভান ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ল ত্রিপুরায়

অ্যাকভান ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ল ত্রিপুরায়

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর:  বুধবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এটি অ্যাকভান ঘূর্ণিঝড়ের প্রভাব বলে দাবি করল ত্রিপুরার আবহাওয়া দপ্তর। জানা যায়, বর্তমানে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ পশ্চিমবঙ্গে অবস্থান করছে। ২০ নভেম্বর অর্থাৎ শুক্রবার ঝড়টি দক্ষিণ উড়িষ্যা কোস্ট কিংবা উত্তর অন্ধ্রা কোস্টে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর সরাসরি কোন প্রভাব পড়বে না ত্রিপুরা রাজ্যে। তবে পরোক্ষ ভাবে রাজ্যে প্রভাব পড়বে।

বর্তমানে ঘূর্ণিঝড় ‘আকভান’ উড়িষ্যা কোস্টের কাছা কাছি রয়েছে যার কারণে রাজ্যে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জন্য ত্রিপুরা রাজ্যে ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। এই তিন দিন রাজ্যে হাল্কা ও মাঝারি বৃষ্টি হবে। প্রথম দিনের জন্য সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও প্রথম ও দ্বিতীয় দিন সকল জেলায় বজ্রপাত সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন ভারী বর্ষণ হতে পারে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা ও দক্ষিণ জেলায়। এই সংবাদ জানান আগরতলা আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আদিত্য।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha