Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য ৮১০ জন প্রার্থী লড়াই করবেন নির্বাচনে, পাঁচটি নগর সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা নেই

৮১০ জন প্রার্থী লড়াই করবেন নির্বাচনে, পাঁচটি নগর সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা নেই

৮১০ জন প্রার্থী লড়াই করবেন নির্বাচনে, পাঁচটি নগর সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা নেই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর :আগামী ২৭ নভেম্বর পৌর পরিষদের নির্বাচন। গত ছয় নভেম্বর পর্যন্ত বিজেপি ৩৪৫ টি, সিপিআইএম ২৬৩ টি, কংগ্রেস ২২১ টি, তিপরা মথা ১৫ টি এবং নির্দল প্রার্থী ৩৫ টি আসনে মনোনয়নপত্রে দাখিল করেন। সব মিলিয়ে ৮৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৭ নভেম্বর মনোনয়নপত্র ক্রুটিনি করা হয়। বিজেপি-র ৩৪২ টি, সিপিআইএম ২৫১, কংগ্রেস ২১৬, তিপরা মথা ১৫ এবং অন্যান্য নির্দল প্রার্থী ৩৫টি মনোনয়ন পত্র ধরা হয়। মোট ৮৫৯ টি মনোনয়নপত্র সঠিক হিসেবে ধরা হয়। মোট কুড়িজন প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হয়নি। মঙ্গলবার পর্যন্ত সিপিআইএমের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২৩ জন।

কংগ্রেসের ১৫ জন, তিপরা মথা দলের পাঁচজন এবং অন্যান্য দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র করেন। মঙ্গলবার রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার পিকে চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের পর দেখা গেছে নির্বাচনে লড়াই করতে চলেছেন বিজেপির ৩৪২ জন, সিপিআইএমের ২২৮ জন কংগ্রেসের ২০১ জন, তিপরা মথার ১০ জন এবং নির্দল ২৯ জন।

মোট ৮১০ জন প্রার্থী লড়াই করতে চলেছেন। তিনি আরো জানান, পাঁচটি নগর সংস্থা রয়েছে, যেগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বী নেই নির্বাচনে। রিটানিং অফিসাররা সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এগুলো হলো শান্তিরবাজার পৌর পরিষদ, মোহনপুর পৌর পরিষদ, রানির বাজার পৌর পরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েত। তিনি আরো বলেন, আমবাসায় প্রার্থী পদ প্রত্যাহার করার যে অভিযোগ সামনে এসেছিল সেটা জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক দ্বারা তদন্ত করে দেখা গেছে এমন কোন ঘটনা ঘটে নি। এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha