স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : নির্বাচন ঘোষণা
হওয়ার পর থেকে টানটান পরিবেশ বামুটিয়ায়। এরই মধ্যে শনিবার রাতের বেলা দুষ্কৃতিকারীরা
আগুন লাগিয়ে দেয় কালিবাজার স্থিত সিপিআইএম কার্যালয়ে। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়
বাজারের পাহারাদাররা চিৎকার শুরু করেন।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দমকল কর্মীদের খবর
দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন সরঞ্জাম ও পচারসজ্জা
নষ্ট হয়েছে বলে অভিযোগ সিপিআইএমের। এই ঘটনার তীব্র নিন্দা জানান দলের স্থানীয় নেতৃত্ব।
এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে যান এলাকার
বাম বিধায়ক নয়ন সরকার।
দলীয় কর্মীদের সাথে
নিয়ে তিনি বামুটিয়া পুলিশ ফাঁড়িতে যান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তক্রমে দোষীদের অবিলম্বে
গ্রেপ্তারের দাবি জানান। বিধায়ক নয়ন সরকার অভিযোগ করেন ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের
পর থেকে এই পার্টি অফিস ও স্থানীয় দলীয় কর্মীরা বহুবার আক্রমণের শিকার হয়েছেন। এই
ঘটনায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান