স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৩
আগস্ট : সিপিআইএম কর্মীদের হাতে আক্রান্ত চার বিজেপি কর্মী বলে অভিযোগ। ঘটনা বিশালগড় লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায় গবাদি পশু খের খাওয়াকে কেন্দ্র করে এই এলাকার কয়েকজন সিপিআইএম কর্মীর হাতে আক্রান্ত হন চার বিজেপি কর্মী। পরবর্তী সময়ে আক্রান্ত চার বিজেপি কর্মীকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উভয়কে আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়। আহতরা হলেন তাসলিমা আক্তার, আম্বিয়া খাতুন, বিকাশ মিয়া এবং বিকাশ মিয়ার স্ত্রী। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। তাসলিমা আক্তার জানান আগে থেকেই রাজনৈতিক বিষয় নিয়ে তাদের সঙ্গে ঝামেলা চলছিল। রবিবার এর বহিঃপ্রকাশ ঘটে। অভিযুক্ত হলো সোনু মিয়া, হারিফ মিয়া, মুন্না মিয়া, লিটন মিয়া এবং বাপন মিয়া। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দুই দলের কর্মী সমর্থকরা এলাকায় আনাগোনা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে এলাকায়। খবর লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান