স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট :শিক্ষক
সমাজের মেরুদন্ড।
কিন্তু কখনো
কখনো কতিপয়
শিক্ষকের আচরণে
কলঙ্কজনক অধ্যায়
রচনা হয়।
এবার শহরে
বনেদি বিদ্যালয়ের
এক শিক্ষকের
বিরুদ্ধে কুনজরের
অভিযোগ তুলে
সড়ক অবরোধ
করল ছাত্রছাত্রীরা।
ঘটনা রাজধানীর
মহাত্মা গান্ধী
মেমোরিয়াল স্কুলে।
শিক্ষকের নাম
উত্তম মজুমদার।
ঘটনার বিবরণে
জানা যায়,
বিদ্যালয়ের শিক্ষক
উত্তম মজুমদার
বিভিন্ন সময়
বিদ্যালয়ের ছাত্রীদের
বিভিন্ন কথা
বলে কটুক্তি
করেন। এমনকি
ছাত্রীদের নাচের
পোশাক নিয়ে
পর্যন্ত নানা
ধরনের কথা
বলেন অভিযুক্ত
শিক্ষক। মোবাইল
ফোনে মেসেজ
পাঠায়, আরো
অভিযোগ, ছাত্রীদের
জিজ্ঞাসা করেন
পার্কে যাবে
কিনা। এমনটাই
শিক্ষকের বিরুদ্ধে
অভিযোগ তুলে
বুধবার দুপুরে
বিদ্যালয়ে শিক্ষক
মশাইকে তালা
দিয়ে সড়ক
অবরোধ করে।
এবং এই
সড়ক অবরোধে
মাইলেজ দেয়
এমবিবি কলেজ
এবং বিবিএম
কলেজের অখিল
ভারতীয় বিদ্যার্থী
পরিষদের সদস্যরা।
টায়ার করে
অখিল ভারতীয়
বিদ্যার্থী পরিষদের
স্লোগান তোলেন
তারা। কিছুক্ষণের
মধ্যেই পরিস্থিতি
উত্ত্যক্ত করে
তুলে বিদ্যালয়ের
সামনে। অভিযুক্ত
শিক্ষকের বিরুদ্ধে
কঠোর শাস্তি
দাবি করেন
তারা। অবিলম্বে
শিক্ষককে বিদ্যালয়
থেকে সরানোর
দাবিও তুলেন।
খবর পেয়ে
ঘটনাস্থলে ছুটে
আসে পূর্ব
আগরতলা থানার
পুলিশ এবং
কলেজ টিলা
ফাঁড়ির পুলিশ।
পুলিশ দীর্ঘক্ষন
ছাত্র-ছাত্রীদের
সঙ্গে এবং
সংশ্লিষ্ট ছাত্র
সংগঠনের সঙ্গে
কথা বলে
পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে সক্ষম
হয়। এখন
দেখার বিষয়
তদন্তে কি
বের হয়ে
আসে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান