Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রাজ্যের গর্ব অস্মিতাক সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই ঘন্টা জায়গা সহ ১০ লক্ষ টাকা দেওয়া হলো

রাজ্যের গর্ব অস্মিতাক সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই ঘন্টা জায়গা সহ ১০ লক্ষ টাকা দেওয়া হলো

রাজ্যের গর্ব অস্মিতাক সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই ঘন্টা জায়গা সহ ১০ লক্ষ টাকা দেওয়া হলো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট :গত ৩১ জুলাই গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। কমনওয়েলথ গেইমসে প্রথম মহিলা জুডোকার হিসেবে স্বর্ণপদক জয় করে বিশ্বের দরবারে দেশ রাজ্যের নাম উজ্জ্বল করল অস্মিতা দে।

 স্বর্ণ পদক জয়ের পর বুধবার অস্মিতা রাজ্যে পা রাখেন।অস্মিতাকে এমবিবি বিমান বন্দরে স্বাগত জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ শতশত মানুষ। তারপর বাইক মিছিল মাধ্যমে অস্মিতাকে নিয়ে আসা হয় রাজ্য অতিথিশালায়। তারপর দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা দেওয়া হয় অস্মিতা তার কোচ যশপাল সোলাঙ্কি-কে। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এতদিন ত্রিপুরা রাজ্যে একজন সোনার মেয়ে ছিল। এখন ত্রিপুরা রাজ্যে দুইজন সোনার মেয়ে হয়ে গেছে। এইটা ত্রিপুরার জন্য গর্বের বিষয়। কিছুদিন পূর্বে দিল্লিতে অস্মিতার সাথে তিনি কথা বলেন।

অস্মিতা ত্রিপুরা রাজ্যে যেন তার একটি বাড়ি হয় তার ইচ্ছা প্রকাশ করেছিল। সেই মোতাবেক রাজ্য সরকারের পক্ষ থেকে রাজস্ব দপ্তরের সাথে আলোচনা করে অস্মিতার বাড়ির জন্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এবং সেই জায়গাটি অস্মিতার নামে করে দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ লক্ষ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে অস্মিতাকে প্রদান করা হয়েছে। যাতে করে অস্মিতাদের দেখে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আরও উৎসাহিত হয়। ত্রিপুরা রাজ্যে প্রতিভার কোন অভাব নেই। কিন্তু তাদেরকে খুজে বের করতে হবে। এইদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সোনার মেয়ে অস্মিতা নিজের লড়াই সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়ে। এবং একটা সময় সে সকলের সামনে কেঁদে ফেলে। অস্মিতাকে রাজ্য সরকার থেকে বাড়ি নির্মাণের জন্য অভয়নগর এলাকায় আড়াই গন্ডা জায়গা দেওয়ায় সে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেনি। অনুষ্ঠানে এইদিন মুখ্যমন্ত্রী, অস্মিতা, অস্মিতার কোচ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha