স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর : শ্রীনগর থানার অন্তর্গত
উত্তর আনন্দনগর এলাকায় একটি বাড়ির সামনে রহস্যজনকভাবে রক্তের ছাপকে ঘিরে গোটা এলাকায়
চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক নেপাল দাস রান্না
ঘরের দরজার সামনে রক্তের ছাপ দেখতে পান। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা
আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তী সময়ে
বাড়ি থেকে বের হয়ে রাস্তা হয়ে আনন্দ নগর বাজারের সবজি সেড পর্যন্ত সেই রক্তের ছাপ
দেখা যায় বলে জানা যায়। তবে কোথা থেকে বা কিভাবে এই রক্তের ছাপ সেখানে এলো তা নিয়ে
কোনো রকম স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের ভিড়
জমে যায়। খবর দেওয়া হয় শ্রীনগর থানায়। শ্রীনগর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে
এসে তদন্ত শুরু করে। রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায় ফরেনসিক টিমের
সদস্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান