Wednesday, September 30, 2026
বাড়ি খেলা ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা

ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা

ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা



কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন।

অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে তাঁর অনুপস্থিতির কারণে, প্রজ্ঞান ওঝাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচক কমিটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী স্থায়ী চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত প্রজ্ঞান অন্তর্বর্তী প্রধান নির্বাচক হিসেবে কাজ চালাবেন।

প্রজ্ঞান ওঝা ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। খেলেছেন ২৪টি টেস্ট, ১৮টি

একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha