স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর : ভিলেজ কমিটি নির্বাচনের
ফল প্রকাশের আগে নিজেদের সম্ভাব্য সাফল্য নিয়ে দাবি করলেন তিপরা মথার নেতৃত্ব। শনিবার
আগরতলায় দলের পর্যালোচনা বৈঠকের পর প্রতিমন্ত্রী তথা তিপ্রা মথার নেতা বৃষকেতু দেববর্মা
জানান, ৫৮৭ টি ভিলেজ কমিটির মধ্যে ৪০০ টির বেশি কমিটিতে জয় পাওয়ার আশা করছে দল।
বিজেপিকে
সঙ্গে নিয়ে এনডিএ-র হিসাব ধরলে সংখ্যাটি ৫০০ ছাড়াতে পারে বলেও দাবি করা হয়েছে। বৈঠকে
বিধায়ক রঞ্জিত দেববর্মা, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা-সহ
দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভোট-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি ও সম্ভাব্য ফলাফল নিয়ে
আলোচনা হয়। তবে দলের এই হিসাব এখনও চূড়ান্ত নয়। আগামী ৫ অক্টোবর ভোটগণনার পরই স্পষ্ট
হবে প্রকৃত ফলাফল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান