স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২১ আগস্ট : ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২৭ আগস্ট তথা বৃহস্পতিবার। ২৭, ২৮ এবং ৩১ আগস্ট তিন দিন বিধানসভা অধিবেশন বসবে। শুক্রবার বিজনেস এডভাইজারই কমিটির বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া।
তিনি
বলেন, আসন্ন অধিবেশনে কি বিল আসতে চলেছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন স্মার্ট মিটার বাতিলের দাবি উত্থাপন করবেন। সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান