Thursday, September 24, 2026
বাড়ি বিনোদন ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বার আন্তর্জাতিক এমি মনোনয়ন পেলেন বীর দাস

ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বার আন্তর্জাতিক এমি মনোনয়ন পেলেন বীর দাস

ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বার আন্তর্জাতিক এমি মনোনয়ন পেলেন বীর দাস

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : নেটফ্লিক্সের বিশেষ কমেডি অনুষ্ঠান ‘Vir Das: Fool Volume’-এর জন্য তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, ২০২১ সালে ‘Vir Das: For India’-এর জন্য প্রথমবার কমেডি বিভাগে আন্তর্জাতিক এমির মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘Vir Das: Landing’ অনুষ্ঠানের জন্য আবার মনোনয়ন পান এবং সেটিই কমেডি বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার জেতে।

২০২৪ সালে তিনি আন্তর্জাতিক এমি পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালনাও করেছিলেন।

বীর দাস এক বিবৃতিতে বলেন, ‘Fool Volume’ নামের একটি অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক এমির মনোনয়ন পাওয়া তাঁর কাছে একই সঙ্গে বিস্ময়কর ও মজার বিষয়। অনুষ্ঠানের শুটিং শুরু হওয়ার ঠিক আগে তিনি তাঁর কণ্ঠস্বর হারিয়েছিলেন। নীরবতা থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠান এত দূর পৌঁছেছে—বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য।

তিনি বলেন, ‘For India’ তাঁকে প্রথম বুঝিয়েছিল যে ভারতীয় কমেডিও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে পারে। ‘Landing’ তাঁকে এমি এনে দিয়েছিল এবং এবার ‘Fool Volume’ তাঁকে আবার সেই আলোচনায় ফিরিয়ে এনেছে।

নেটফ্লিক্স, তাঁর দল এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানান বীর দাস। তিনি অনুষ্ঠানটিকে তাঁর জীবনের একটি ‘অদ্ভুত ও ব্যক্তিগত’ কাজ হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, প্রথম অনুষ্ঠান তৈরির সময় তিনবার মনোনয়ন পাওয়ার কথা তিনি কখনও ভাবেননি। তাই এই মুহূর্তে তিনি শুধু উপভোগ করতে চান যে ‘এই বোকাটার আওয়াজ আরও জোরালো হচ্ছে’।

‘Vir Das: Fool Volume’ ২০২৫ সালের জুলাইয়ে নেটফ্লিক্সে মুক্তি পায়।

মুম্বাই, লন্ডন ও নিউইয়র্কে শুটিং করা এই কমেডি স্পেশালটি তৈরি হয়েছিল একটি অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে। শুটিং শুরুর কিছুদিন আগে বীর দাস তাঁর কণ্ঠস্বর হারান।

এরপর তিনি নীরবে পুরো অনুষ্ঠানটির চিত্রনাট্য নতুন করে লেখেন এবং বেশিরভাগ অংশ রিহার্সাল ছাড়াই পরিবেশন করেন। সেই প্রতিকূল পরিস্থিতিকেই অনুষ্ঠানের মূল ভাবনায় পরিণত করা হয়—যেখানে নীরবতা, সুখ, বোকামি এবং নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার বিষয় উঠে এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha