স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২২ সেপ্টেম্বর : মঙ্গলবার সকাল দশটা
থেকে খোয়াই
জেলার পাঁচটি
ব্লক এলাকায়
ব্যালট ভোট
শুরু হয়েছে।
এই ব্লকগুলি
হল তুলাশিখর,
পদ্মবিল, কল্যাণপুর,
তেলিয়ামুড়া এবং
মুঙ্গিয়াকামি। ভিলেজ
কমিটি নির্বাচনকে
সামনে রেখে
এদিন খোয়াই
জেলার জেলাশাসক
রজত পান্থ
এবং জেলা
পুলিশ সুপার
ডি জগদীশ্বর
রেড্ডি একাধিক
ব্লকের স্ট্রং
রুম এবং
কাউন্টিং সেন্টার
পরিদর্শন করেন।
তুলা শিখর
ব্লকের অন্তর্গত
ভারত সদার
পাড়া দ্বাদশ
শ্রেণী বিদ্যালয়ে
তৈরি করা
স্ট্রং রুম
এবং গণনা
কেন্দ্র পরিদর্শন
করেন জেলা
প্রশাসন এবং
আরক্ষা প্রশাসনের
উচ্চ পদস্থ
আধিকারিকরা। এক
সাক্ষাৎকারে জেলাশাসক
রজত পান্থ
জানিয়েছেন, রাজ্য
নির্বাচন কমিশনের
নির্দেশ অনুসারে
জেলা শাসক
এবং জেলা
পুলিশ সুপার
প্রত্যেকটি স্টং
রুম এবং
গণনা কেন্দ্রগুলো
পরিদর্শন করছেন
তারা। তিনি
জানান ভারত
সদার পাড়া
স্কুলে যে
স্ট্রং রুম
এবং গণনা
কেন্দ্র তৈরি
করা হয়
তাতে পর্যাপ্ত
নিরাপত্তা ব্যবস্থা
করা হয়েছে।
প্রত্যেকটি এলাকায়
সিসিটিভি ক্যামেরা
বসানো হয়েছে।
একই রকম
ভাবে জেলা
পুলিশ সুপার
ডি জগদীশ্বর
রেড্ডি জানিয়েছেন,
নির্বাচনকে অবাধ
সুষ্ঠু ও
সুন্দরভাবে করার
লক্ষ্যে গোটা
জেলায় নিরাপত্তা
ব্যবস্থা জোরদার
করা হয়েছে।
স্থানীয় টিএসআর
ছাড়াও অতিরিক্ত
পাঁচ কোম্পানি
সিআরপিএফ জওয়ানদের
আনা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান