Friday, August 28, 2026
বাড়ি জাতীয় প্রতিরক্ষা উৎপাদন বেড়েছে ৪ গুণ, যা দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে : রাজনাথ সিং

প্রতিরক্ষা উৎপাদন বেড়েছে ৪ গুণ, যা দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে : রাজনাথ সিং

প্রতিরক্ষা উৎপাদন বেড়েছে ৪ গুণ, যা দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে : রাজনাথ সিং

জব্বলপুর, ২৭ আগস্ট (হি..): প্রতিরক্ষা উৎপাদন প্রায় চার গুণ বেড়ে প্রায় . লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, রপ্তানি বেড়ে প্রায় ৩৯,০০০ কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের ৫৭ বছরের পুরনো 'ভেহিকেল ফ্যাক্টরি জবলপুর'- 'টি-সিরিজ' যুদ্ধট্যাঙ্ক মেরামত সংস্কারের (ওভারহল) জন্য ৪৭২ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।

রাজনাথ সিং জানান, সরকার ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ৫০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, ভারত কেবল দেশেই অস্ত্র তৈরি করছে না, বরং সেগুলোর রক্ষণাবেক্ষণ, সংস্কার আধুনিকীকরণের সক্ষমতাও গড়ে তুলছে। তিনি ট্যাঙ্ক সংস্কারের এই প্রকল্পটিকে ভারতের স্বনির্ভর শিল্প-কাঠামোর ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, এই প্রকল্পটি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। নির্ধারিত সময়ের মধ্যে এবং উচ্চমানের মানদণ্ড বজায় রেখে এই কেন্দ্রের কাজ সম্পন্ন হবে বলে আস্থা প্রকাশ করে রাজনাথ সিং জানান, এই নতুন প্রকল্পে প্রতি বছর ৮০টি টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্ক সংস্কার করা হবে। তিনি উল্লেখ করেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি বছর ধরনের প্রায় ২৩০টি ট্যাঙ্ক সংস্কারের প্রয়োজন হয়।

 

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha