Tuesday, September 29, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর

পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর

পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৯  : পাকিস্তানের শিকল ছিঁড়ে ‘স্বাধীন বালোচিস্তান’ ঘোষণা করেছিল বিদ্রোহীরা। দাবি করা হয়েছিল, বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাঁদের নিয়ন্ত্রণে। কিন্তু তা সত্ত্বেও সেখানে অব্যাহত পাক সেনার দমনপীড়ন। বিপন্ন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ‘বালোচিস্তান’কে বাঁচাতে ভারতের সাহায্য চাইল ১৪ বছরের এক বালোচ কিশোরী। তার বুক ফাটা আর্তনাদ, ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ।’


জানা গিয়েছে, ওই কিশোরীর নাম ফারাহ বালোচ। সে একজন সমাজকর্মী। সম্প্রতি সে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ‘বালোচিস্তান’কে বাঁচাতে ভারতের সাহায্য প্রার্থনা করেছে ফারাহ। তাকে বলতে শোনা গিয়েছে, “আমি অধিকৃত বালোচিস্তানের কন্যা ফারাহ বালোচ। আজ আমি আমার মায়ের সঙ্গে ভারতের প্রতিটি নাগরিকের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুন। বালোচিস্তানের জনগণের পাশে দাঁড়ান।” সে যোগ করে, “হিন্দুস্তান, বালোচিস্তানের কণ্ঠহীন মানুষদের জন্য আপনাদের কণ্ঠস্বর ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাশাপাশি, বালোচিস্তানের বিপন্ন মানবাধিকারের প্রসঙ্গও তুলে ধরে ফারাহ।


উল্লেখ্য, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া-সহ বেশ কয়েকটি অঞ্চলে পাক সেনার নাভিশ্বাস তুলেছে বিদ্রোহীরা। লাগাতার হামলায় এই সব এলাকায় মৃত্যু হয়েছে শতাধিক জওয়ানের। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের নাগাল না পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় নাগরিকদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে পাক সেনা। রিপোর্ট বলছে, স্বাধীনতার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী শুধুমাত্র বালোচিস্তানেই লক্ষাধিক মানুষকে হত্যা করেছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha