স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : পশ্চিম থানার পুলিশের হাত থেকে পলাতক অভিযুক্ত চোর। গত দু'দিনে অভিযুক্ত চোরকে জালে তুলতে পারল না পুলিশ। ঘটনার বিবরণ জানা যায়, গত ৮ নভেম্বর দুপুর তিনটায় শিববাড়ি সামনে চুরি করতে এসে ধরা পড়ে এক চোর। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিকাল চারটা নাগাদ থানা থেকে আইজিএম হাসপাতালে মেডিকেল করতে নিয়ে গেলে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় কুখ্যাত চোর। অবাক করা বিষয় দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই চোরকে এখনো ধরতে পারেনি পশ্চিম থানার পুলিশ।
এ
বিষয়ে আইজিএম হাসপাতালে সিকিউরিটি গার্ডদের বক্তব্য, পুলিশ হাসপাতালে নিয়ে এসেছিল অভিযুক্ত চোরকে। কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশ গাড়ি থেকে নেমে হাসপাতালের ওয়ার্ডের দিকে তাকিয়ে ছিল, সে সুযোগকে কাজে
লাগিয়ে চোর গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তারপর পুলিশের হুঁশ ফিরে। দৌড়াদৌড়ি শুরু করে বিভিন্ন দিকে। এখন প্রশ্ন হল চোর ধরে
দিয়ে জনগণের কি লাভ হলো?
ন্যূনতম দায়িত্ব জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলছে পুলিশ। একজন অপরাধীকে যখন আটক করা হয় তখন তাকে পুরোপুরি শক্তপোক্তভাবে ধরে আদালতে নিয়ে যেতে হয় এবং হাসপাতালে নিয়ে মেডিকেল করতে হয়। পুলিশ সেই সচেতনতাবোধ হারিয়ে ফেলেছে এই ঘটনায় ষ্পষ্ট
হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান