Thursday, November 19, 2026
বাড়ি রাজ্য পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর: ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে পদ্ধতিগত ভোটার শিক্ষা ও নির্বাচনে অংশগ্রহণ কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এইদিন জেলা স্তরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা

 এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস, অতিরিক্ত নির্বাচন কমিশনার উৎপল চাকমা সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস বলেন ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক মহকুমা স্তরে এবং জেলা স্তরে এই ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা শাসক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha