স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : সপ্তমীর দুপুরে শান্তিরবাজারে
পথ দুর্ঘটনা আহত দুই বিএসএফ জওয়ান। শান্তিরবাজার ট্রাইজংশন সংলগ্ন পেট্রোল পাম্পের
সামনে ঘটে এই দুর্ঘটনা। এইদিন দুপুরে বকাফা বিএসএফ ক্যাম্প থেকে RJ-07SH-4688 নাম্বারের
বাইক নিয়ে শান্তিরবাজার বাজারের উদ্দেশ্যে রওনা হন দুই বিএসএফ জওয়ান।
জাতীয় সড়ক
দিয়ে শান্তিরবাজার ট্রাইজংশন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে যাওয়ার পর আচমকা বাইকের
সামনে একটি ছাগল চলে আসে। ফলে বাইকের চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং দুর্ঘটনার
কবলে পড়েন। এতে বাইকে থাকা দুই বিএসএফ জওয়ান আহত হয়। আহতরা হল জেরক্স কুমার, বয়স ৪৫
বছর এবং গনসম কুমার, বয়স ৪৬ বছর। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়
শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজারস্থিত
দক্ষিণ জেলা হাসপাতালে পৌঁছে দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান