নয়াদিল্লি,
২৭ আগস্ট (হি.স.): নেপালে
হড়পা বানের পর থেকে এখনও
খোঁজ পাওয়া যায়নি ২৮৫ জন ভারতীয়কে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে সব ভারতীয়
নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি,
সেই সংখ্যা ২৮৫। উদ্ধার হওয়া
নাগরিকের সংখ্যা ৫৪। এর মধ্যে
ত্রিশূলী-১ প্রকল্পের ৩৩
জন কর্মী এবং তামিলনাড়ুর ২১
জন।
বৃহস্পতিবার দুপুরেই বিদেশ মন্ত্রক জানায়, নেপালে ভয়াবহ হড়পা বানের পর
ভারতীয়দের উদ্ধারের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। বিদেশ
মন্ত্রক জানায়, কৈলাস মানস সরোবর যাত্রায়
যাওয়া তামিলনাড়ুর ২১ জন ভারতীয়
নাগরিককে নেপালে উদ্ধার করা হয়। এদিন
নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিপর্যয়ের সময় নেপালে উপস্থিত
২৮৮ জন ভারতীয় নাগরিকের
সঙ্গে এখনও যোগাযোগ করা
সম্ভব হয়নি। পরে বিদেশ মন্ত্রক
জানিয়েছে, এই সংখ্যা কমে
হয়েছে ২৮৫।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান