কাঠমান্ডু, ২২ সেপ্টেম্বর (হি.স.): নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল নিউ ইয়র্কে পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার জানা গেছে, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১-তম অধিবেশনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেপাল ও পোল্যান্ডের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
উভয় পক্ষই রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক মঞ্চে নেপাল ও পোল্যান্ডের পারস্পরিক সহযোগিতাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান