Wednesday, November 25, 2026
বাড়ি রাজ্য ধর্মনগর এবং পানিসাগরের নির্বাচনী পরিবেশ খতিয়ে দেখলেন কমিশনার

ধর্মনগর এবং পানিসাগরের নির্বাচনী পরিবেশ খতিয়ে দেখলেন কমিশনার

ধর্মনগর এবং পানিসাগরের নির্বাচনী পরিবেশ খতিয়ে দেখলেন কমিশনার

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : ধর্মনগর এবং পানিসাগরের নগর সংস্থার নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দ্রন এবং পুলিশ সুপার অভিনাশ রাই সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার। নির্বাচনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশনার ড: পি কে চক্রবর্তী সভাপতিত্বে উত্তর জেলার ইলেকশন অবজারভার তপন কুমার দাসের উপস্থিতিতে আয়োজিত হয়।

এই উচ্চপর্যায়ের বৈঠকে আসন্ন পৌর নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্য নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ধর্মনগর এবং পানিসাগরের নির্বাচনী পরিবেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে খোঁজখবর নেওয়া হয়। কোন ধরনের অপীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তারপরও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha