স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৫ নভেম্বর : দ্বিতীয় দফায় প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বৃহস্পতিবার। আগরতলা পুর নিগমের চারটি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ১২ নং ওয়ার্ডের প্রার্থী হলেন শান্তনা সাহা, ৩৫ নং ওয়ার্ডের প্রার্থী হলেন সুকান্ত চক্রবর্তী, ৪১ নং ওয়ার্ডের প্রার্থী হলেন লক্ষ্মী সিং, ৪৫ নং ওয়ার্ডের প্রার্থী হলেন অপু দত্ত। মোহনপুর পৌর পরিষদের পাঁচটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তারা হলেন তিন নং ওয়ার্ডের কার্তিক আচার্যী, ৪ নং ওয়ার্ডের অনিতা দেবনাথ, ৭ নং ওয়ার্ডের পুষ্পা রানি দেব, ১২ নং ওয়ার্ডের পূর্ণিমা দাস এবং ১৪ নং ওয়ার্ডের নির্মল সরকার প্রার্থী হয়েছেন।
এদিকে আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপির আগরতলা পুর নিগমের জন্য মনোনীত প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, রাষ্ট্রীয় সম্পাদক মৃগাঙ্ক দেত্ত বর্মন, আসাম ও ত্রিপুরা প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনীত প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মনোনীত প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। যাতে প্রার্থীরা বিগত দিন থেকে আরো অনেক ভোট পেয়ে আসন্ন নির্বাচনে জয়ী হতে পারে। এই বৈঠক থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন শুক্রবার দুপুর ১২ টায় সমস্ত প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন আগরতলা শহরের অনেক উন্নয়ন হয়েছে। পানীয় জল, স্বাস্থ্য, খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা এবং রাস্তাঘাটের বিশেষ করে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নগুলি নিয়ে মানুষের কাছে যেতে হবে প্রার্থীদের। মানুষ অবশ্যই তাদের সমর্থন করবে। ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা কখন কোথায় যাবে জানা নেই। তারা একেক সময় একেক কথা বলেন। আসন্ন নির্বাচনে ৫১ টি আসনে বিজেপির জয়ের পর বিরোধীদের অস্তিত্ব থাকবে না বলেও জানান মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান