Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য দুই নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

দুই নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

দুই নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : দুই নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের ফলে ত্রিমুখী লড়াই হতে চলছে কৈলাসহর পুর পরিষদ ভোটে। মূলত সক্রিয় দুই বিজেপির কর্মী বিজেপি দলের প্রার্থী হতে না পেরে দলের উপর বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতৃত্ব দুই নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে আলোচনা করায় নির্দল প্রার্থীরা মঙ্গলবার দুপুরে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, ১৭ আসন বিশিষ্ট কৈলাসহর পুর পরিষদের ১৫ নম্বর আসনে সরজিৎ মালাকার এবং ১৬ নম্বর আসনে ডলি মালাকার নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন।

গত ৪ নভেম্বর সরজিৎ মালাকার এবং ডলি মালাকার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের রিটার্নিং অফিসার শান্তিময় দেববর্মার কাছে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এদিকে এলাকার সূত্রে খবর দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি একাধিক গোষ্ঠী তৈরি হয়ে সমস্যা চরম আকার ধারণ করে রাখছে। সম্প্রতি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর বাকি পক্ষগুলো সমর্থন করে নি দলকে। যার কারণে গোষ্ঠী দ্বন্দ্ব আরো বেড়েছে। এর মধ্য দিয়ে দলের নেতৃত্ব চাপে ফেলে দুই বিজেপি কর্মীকে নির্দল প্রার্থী পদ থেকে সরাতে বাধ্য হয়েছেন। যদি দুজন নির্দল থেকে দাঁড়ায় তাহলে মনোনীত বিজেপির দুই প্রার্থীর জয়ী হতে কাশি ঘন্টা বাঁচতে পারে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha