স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১০ নভেম্বর : দিল্লি থেকে ত্রিপুরায় নিয়ে আসা হল
বিতর্কিত মন্তব্য করা কনটেন্ট ক্রিয়েটর আমির সৌকিনকে। অভিযুক্ত আমির সৌকিন তাঁর একটি
প্র্যাঙ্ক ভিডিওর জন্য ত্রিপুরার আনন্দবাজার এলাকার বাসিন্দা লেসেনজিত রিয়াং নামের
এক যুবককে "চাইনিজ, চিনি চিনি" বলে ব্যঙ্গ করেছিলেন। পরবর্তী সময়ে এই ভিডিওটি
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন ভিডিওটিতে আপত্তিকর ও অবমাননাকর অঙ্গভঙ্গি এবং শারীরিক
স্পর্শের মাধ্যমে ওই যুবককে হয়রানি করার বিষয়টি ত্রিপুরার মানুষের সামনে আসে।
তখন রাজ্যের সাধারণ মানুষ,
বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জানায়। পরে
দিল্লি পুলিশ ও ত্রিপুরা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। দিল্লী পুলিশ এবং ত্রিপুরা
পুলিশ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারা (যেমন ১৯২, ১৯৬,
৩৫২ এবং ৩৫৩) অনুযায়ী মামলা রুজু করে গত ২২ অক্টোবর দিল্লির সদর বাজার এলাকা থেকে গ্রেপ্তার
করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ করে মঙ্গলবার সকালের বিমানে রাজ্যে নিয়ে
আসা হয় বিতর্কিত মন্তব্য করা কনটেন্ট ক্রিয়েটরকে। মঙ্গলবার সকালের বিমানে দিল্লি
থেকে নিয়ে আসা হয়েছে তাকে। তারপর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ রিমান্ড চেয়ে তাকে
আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। এদিকে এ বিষয়
নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, আগেই
বলা হয়েছিল অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটারকে ত্রিপুরায় নিয়ে আসা হবে। যেহেতু আদালতের
বিধি নিষেধ আছে, তাই সেগুলি মেনে রাজ্যে আনতে হয়েছে পুলিশকে। অপরদিকে তিপরা মথার সুপ্রিমো
সংবাদ মাধ্যমকে বলেন ত্রিপুরাকে নিয়ে এবং ত্রিপুরার যুবকদের নিয়ে যারা হাসি-ঠাট্টা
তৈরি করার চেষ্টা করবে বা কুরুচিকর মন্তব্য করবে তাদের সহজে ছাড়া হবে না। অভিযুক্ত
কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার হওয়ার ঘটনাটি উদাহরণ হয়ে থাকবে গোটা দেশের মধ্যে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান