Wednesday, October 21, 2026
বাড়ি খেলা ত্রিদেশীয় সিরিজ: ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার

ত্রিদেশীয় সিরিজ: ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার

ত্রিদেশীয় সিরিজ: ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার

রাওয়াল পিন্ডি, ২১ অক্টোবর(হি.স.) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয় ৮৭ রানে। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার ৪ উইকেটে ৮১ রানের বিপর্যয় সামলে ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩০২ রান।

জবাবে বিনা উইকেটে ৯১ থেকে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শেষ ৫ উইকেট হারায় তারা ১৮ রানের মধ্যে।অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়ের নায়ক আরাফাত মিনহাস। ৭ নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৯ চারে ৫৮ বলে ৫৯ রান করেন তিনি। পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

দেশটির প্রাক্তন লেগ স্পিনিং অলরাউন্ডার শাহিদ আফ্রিদি তিনটি ও পেস বোলিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাক একটি উইকেট পান।ইংল্যান্ডের হয়ে ব্যান্টন ৫৭,ডাকেট ৪৫ ও রুট ৩৩ রান করেন।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha