Sunday, July 26, 2026
বাড়ি খেলা টি–টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত

টি–টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত

টি–টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল ভারত

কলকাতা, ২৬ জুলাই (হি..): আন্তর্জাতিক টিটোয়েন্টিতে আগে ব্যাট করলে ২০০ রান তোলা যেন নিয়ম করে ফেলেছে ভারত।

শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে করে ২১৯ রান। ২০২৬ সালে এটি ভারতের নবম ২০০ রানের বেশি ইনিংস। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে এটি সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০২৪ সালে ভারত নয়বার এই কীর্তি গড়েছিল।

২০২৪ ২০২৬দুটিই ছিল টিটোয়েন্টি বিশ্বকাপের বছর। দুই আসরের চ্যাম্পিয়নও ভারত। সেবার মোট ২৬ ম্যাচ খেলে নয়বার দুই ছুঁয়েছিল রোহিত শর্মা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এবার বিশ্বকাপের পর সূর্যকুমারের জায়গায় নেতৃত্বে এসেছেন শ্রেয়াস আইয়ার।

তবে অধিনায়ক বা খেলোয়াড় বদলালেও ভারতের টি-টোয়েন্টিতে রানের ঝড় আগের মতোই। এবার বরং ২৩ টিটোয়েন্টির মধ্যেই নয়বার দুই হয়ে গেছে। এখনো বছরে পাঁচ মাসের বেশি সময় বাকি। সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্টই।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান