Sunday, November 22, 2026
বাড়ি খেলা টসে ভারতকে জয়ী ঘোষণা, পাক অধিনায়কের চিৎকারে সিদ্ধান্ত বদলালেন বাংলাদেশি ম্যাচ রেফারি

টসে ভারতকে জয়ী ঘোষণা, পাক অধিনায়কের চিৎকারে সিদ্ধান্ত বদলালেন বাংলাদেশি ম্যাচ রেফারি

টসে ভারতকে জয়ী ঘোষণা, পাক অধিনায়কের চিৎকারে সিদ্ধান্ত বদলালেন বাংলাদেশি ম্যাচ রেফারি

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২২ : ভারত-পাকিস্তান ম্যাচে নাটক হবে না, তা কী হয়! যুব এশিয়া কাপেও টসের সময়ই মহা নাটক। ম্যাচ রেফারি ঘোষণা করলেন, ভারত অধিনায়ক তিলক বর্মা টসে জয়ী। কিন্তু চিৎকার করে উঠলেন পাক অধিনায়ক। কিছুক্ষণ পর সিদ্ধান্তও বদলে গেল। পাকিস্তানকেই টসে জয়ী বলে ঘোষণা করা হল। কী এমন ঘটল যে আচমকা সিদ্ধান্ত বদলে গেল?


দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি ভারত এ দল। গ্রুপ পর্বের ম্যাচে জিতলেই সেমিফাইনালে টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে। আগের ম্যাচে নেপালকে গুঁড়িয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। আর সেখানে টসের সময় নাটক। যখন টসের কয়েন মাটিতে পড়ল, তখন ম্যাচ রেফারি ঘোষণা করেন টেল পড়েছে। সেই হিসেবে টসে জয়ী হন তিলক।


কিন্তু একটু পরই নাটকীয় পট পরিবর্তন। পাক অধিনায়ক আবদুল সামাদ মাটিতে ঝুঁকে পড়ে কয়েনটি দেখেন। তারপর চিৎকার করে ওঠেন, “এটা হেড, এটা হেড।” আসলে বাংলাদেশের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদই ভুল করেন। সত্যিই হেড পড়েছিল। কিন্তু রশিদ দেখতে ভুল করেছিলেন। সামাদ সেই ভুল দেখিয়ে দিতেই সিদ্ধান্ত বদল করেন। ভারতের অধিনায়ক তিলকও প্রতিবাদ করেননি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।


প্রতিযোগিতার নামে রাইজিং স্টার থাকলেও বেশ কয়েকজন তারকাকে দলে রেখেছে ভারত। এরমধ্যে অভিষেক শর্মা, তিলক বর্মা, হর্ষিত রানা, রিঙ্কু সিংরা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছেন। তবে মূলত টি-টোয়েন্টিতে। এদের সঙ্গে রাখা হয়েছে বৈভব সূর্যবংশী, কুমার কুশাগ্র, আয়ুষ বাদোনি, প্রিন্সের মতো নতুন মুখকেও। এরাও কমবেশি সর্বোচ্চ স্তরে নিয়মিত খেলেছেন। ফলে এবারের রাইজিং স্টার এশিয়া কাপে ভারতীয় দল বেশ শক্তিশালী।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha