স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর: ছোট ভাইয়ের হাতে খুন হল বড় ভাই। ঘটনা ঋষ্যমুখের
মনিরামপুর এলাকায়। অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম যুদ্ধ মোহন
ত্রিপুরা। বয়স ৪২। ঘটনা বুধবার রাতে বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ফাঁড়ি থানার অন্তর্গত
মনিরামপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেন্সিক
বিশেষজ্ঞদের একটি দল।
এই ঘটনায়
অভিযুক্ত ছোট ভাই চেতন মোহন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে,
গাছের একটি টুকরো দিয়ে আঘাত করে বড় ভাইয়ের মাথা থেঁতলে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে
বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরবর্তীতে মৃতদেহটি ময়না তদন্তের
জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক হত্যাকাণ্ড,
তা এখনও স্পষ্ট নয়। যদিও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, জায়গা-সম্পত্তি
সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই দাবির সত্যতা এখনও পুলিশের
তরফে নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, অভিযুক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে
অতীতেও একাধিক অভিযোগ ও খারাপ রেকর্ড ছিল। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান