Saturday, October 10, 2026
বাড়ি রাজ্য চুরির পর অগ্নিসংযোগ

চুরির পর অগ্নিসংযোগ

চুরির পর  অগ্নিসংযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর ; শারীরিকভাবে দুর্বল যুবকের তিলে তিলে গড়ে তোলার দোকান চুরির পর আগুন দিয়ে জ্বালিয়ে দিল বলে অভিযোগ। ঘটনা আমবাসা বিবেকনগর এলাকায়। আমবাসা বিবেকানন্দ নগর এলাকার দিব্যাঙ্গ জুয়েল দাস কারও কাছে সাহায্যের হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন।

কয়েক বছর আগে ছোট্ট একটি দোকান দিয়ে শুরু করেছিলেন তাঁর আত্মনির্ভরতার লড়াই। ধীরে ধীরে সেই দোকানেই গড়ে তুলেছিলেন কয়েক লক্ষ টাকার সামগ্রীর সম্ভার।কিন্তু বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ কে বা কারা প্রথমে দোকানে চুরি করে, তারপর আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। মুহূর্তের আগুনে ভস্মীভূত হয়ে যায় তার তিলে তিলে গড়ে তোলা একমাত্র সম্বল। পরে বিষয়টি নজরে আসলে এলাকাবাসী দেখতে পান দোকানের কিছুটা দূরে ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু সামগ্রী। যা দেখে চুরির পর অগ্নিসংযোগের আশঙ্কা করছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha