Monday, September 21, 2026
বাড়ি রাজ্য গাড়ি পার্কিং ঘিরে বাঁক বিতণ্ডা, মারামারি এবং গাড়ি ভাংচুর

গাড়ি পার্কিং ঘিরে বাঁক বিতণ্ডা, মারামারি এবং গাড়ি ভাংচুর

গাড়ি পার্কিং ঘিরে বাঁক বিতণ্ডা, মারামারি এবং গাড়ি ভাংচুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :রাস্তার পাশে গাড়ি পার্কিং ঘিরে বাঁক বিতণ্ডা, মারামারি এবং গাড়ি ভাংচুর। ঘটনা উদয়পুর মহকুমার জোয়ালিখামার এলাকায়। মামলা দায়ের আর.কে পুর মহিলা থানায়। দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমায় জোয়ালীখামার এলাকার বাসিন্দা টুটন দাশ বিশ্বকর্মা পূজা করে আসছেন। এই বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সবাই টুটন দাশের বাড়িতে গিয়ে আনন্দ উপভোগ করে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অভিযোগ পূজার দিন এলাকার দুই সমাজদ্রোহী কমল নম: শ্যামল দাশ গভীর রাতে টুটন দাশের বাড়িতে গিয়ে প্রশ্ন করে তার বাড়ির সামনে রাস্তার পাশে রাখা গাড়িটি কার।

 এই ভাবে রাস্তার পাশে গাড়ি রাখা যাবে না বলে হুলিয়া জারি করে অভিযুক্তরা। তখন অভিযুক্তদের সাথে টুটন দাসের পরিবারের লোকজনদের বাকবিতণ্ডা শুরু হয়। একটা সময় দুই অভিযুক্ত উত্তেজিত হয়ে টুটন দাসের পরিবারের উপর হামলা চালায়। অভিযুক্তদের হাত থেকে পরিবারের মহিলারা পর্যন্ত রক্ষা পায় নি। রাতের বেলায় টুটন দাস সহ পরিবারের লোকজন জঙ্গলে আশ্রয় নেয়। তারপর অভিযুক্তরা টুটন দাসের বাড়ির সামনে রাখা গাড়িটি ভাংচুর করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার টুটন দাস তার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় গিয়ে মামলা দায়ের করে কমল নম এবং শ্যামল দাসের বিরুদ্ধে। টুটন দাস অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha