Sunday, November 8, 2026
বাড়ি রাজ্য গলার চেইন ছিনতাই

গলার চেইন ছিনতাই

গলার চেইন ছিনতাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : রাজধানীর যোগেন্দ্র নগর কাটাশেওলা এলাকায় আবারো দুঃসাহসিক গলার চেইন ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হলো রবিবার সকালে। ছিনতাইকারী দুজন একটি নম্বর বিহীন বাইক দিয়ে এসে মহিলাকে মাটিতে ফেলে দেয়। তারপর গলার চেইন কাটার মেশিন দিয়ে কেটে ছিনতাই করে নিয়ে যায়। এদিকে এলাকার মানুষ মহিলার চিৎকার শুনে জড়ো হলেও ছিনতাইকারীদের হাতেনাতে আটক করতে পারেনি।

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মহিলার অভিযোগ লিপিবদ্ধ করেন দায়িত্বপ্রাপ্তে পুলিশ অফিসার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাতঃভ্রমণে বের হয়ে এই ধরনের ঘটনা আরও একাধিকবার যোগেন্দ্রনগর এলাকায় সংঘটিত হয়েছে। মহিলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার বিষয় পুলিশ ছিনতাইকারীদের জালে তুলতে সক্ষম হয় কিনা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha