স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ৬ : বাংলা, অন্ধ্রপ্রদেশ, অসমের পর বিহারে এনকাউন্টার। শেরপুরে গঙ্গাতীরে পুলিশি অভিযানে ৩ কুখ্যাত দুষ্কৃীতির মৃত্যু হয়েছে। গুলি বিনিময়ের সময় আহত হয়েছেন মানের থানার এসএইচও রজনীশ কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাঁ হাতে গুলি লেগেছে।
শুক্রবার ভোরে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স ও পাটনা পুলিশ। গোপন সূত্রে খবর ছিল, শেরপুর এলাকায় জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। তারা বড়সড় অপরাধের ছক কষছে। ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলিতে মৃত্যু হয় তিন দুষ্কৃতী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাদের। অন্যদিকে এসএইচও রজনীশ কুমারের হাতে গুলি লেগেছে।
পাটনার এসএসপি কার্তিক কুমার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই গুলি চালায় দুষ্কৃতীদের দলটি। পালটা গুলি চালান পুলিশকর্মীরা। মানারের এসএইচওকে তাক করে একাধিক গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির লড়াই শেষ হলে আহত তিন দুষ্কৃতীকে উদ্ধার করা হয়। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের। এসএসপি জানান, তিনজনেরই অপরাধের অতীত রয়েছে। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর অষ্টমীর দিন মানের একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল নিহত দুষ্কৃতীরা। এছাড়াও দানাপুর ও শাহপুরেও একাধিক মামলায় অভিযুক্ত ছিল। এসএসপি আও জানিয়েছেন, সংঘর্ষে দুষ্কৃতীরা ২৪ রাউন্ড গুলি চালায়, অন্যদিকে পুলিশ ১৮ রাউন্ড গুলি চালায়। যদিও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান