Monday, September 21, 2026
বাড়ি রাজ্য এনডিএ জোটকে অশুভ ও অনৈতিক বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা

এনডিএ জোটকে অশুভ ও অনৈতিক বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা

এনডিএ জোটকে অশুভ ও অনৈতিক বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :জোলাইবাড়ি ব্লক এলাকার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে কোয়াইফাং-এ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সি পি আই এম -এর পলিটব্যুরো সদস্য রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। এদিন সমাবেশের শুরুতে কোয়াইফাং বাজারে সংগঠিত হয় লালঝান্ডার সুদৃশ্য প্রচার মিছিল। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ব্লকের ১০টি ভিলেজ থেকে ৪৯ জন বামফ্রন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে সোমবার জোলাইবাড়ির কোয়াইফাং বাজারে লালঝান্ডার প্রচার মিছিল ও সমাবেশ সংগঠিত হয়। এদিন সি পি আই এম কোয়াইফাং অঞ্চল কার্যালয়ের সামনে থেকে প্রচার মিছিল শুরু হয়। সেখান থেকে টি এস আর ক্যাম্প হয়ে মিছিল গোটা কোয়াইফাং বাজার পরিক্রমা করে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন সি পি আই এম পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী, পার্টির শান্তিরবাজার মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবেন্দ্র ত্রিপুরা ও হেমন্ত রিয়াং। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সি পি আই (এম) পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী বলেন, চার মাস আগে টিটিএএডিসি-র নির্বাচনে বামফ্রন্ট একটি আসনের জয়ী হতে পারেনি। সেই বামফ্রন্টের আতঙ্কে অনৈতিক এবং অশুভ জোট হয়েছে বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি-র। এতে বামফ্রন্টের সম্ভাবনা প্রবল হয়েছে।

 তিনি জোটকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, উপতলায় যতই মাখামাখি হোক না কেন নিচুতলাকে তারা বোকা বানিয়ে রেখেছে। এবং নিচু তলা এই জোটকে মান্যতা দিচ্ছে না। বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা যতই নিজেদের সুশৃংখল এবং ঐক্যবদ্ধ থানসা পার্টি বলে দাবি করুক না কেন তাদের মধ্যে যে অনৈক্য সেটাই রাজ্যে কাজ করছে। তিনি আরো বলেন, বিজেপি - আইপিএফটি - তিপ্রা মথার উপরের স্তরের জোট থাকলেও নিচের তলায় তাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই। বিজেপি'র কারণে গত ১০ বছর ধরে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন বন্ধ। তিপ্রা মথা বিজেপি'র বিরুদ্ধে দাঁড়িয়ে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। যার ফলশ্রুতিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অবিলম্বে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য আদেশ দেয়।

এর জন্য তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কিন্তু আসল কথা হচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে চায়নি বিজেপি, তার জন্য তিপ্রা মথা বিজেপি'র বিরুদ্ধে মামলা করেছে, আবার সেই বিজেপি'র সাথেই তিপ্রা মথা রাজ্য সরকারে রয়েছে। এমনকি তাদের দুজন মন্ত্রীও রয়েছেন মন্ত্রিসভায়। এটা কি ধরনের রাজনীতি? এসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী ২৮ সেপ্টেম্বর আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করে এডিসি'র উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha