Tuesday, September 22, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আমেরিকা যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী, যোগ দেবেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে

আমেরিকা যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী, যোগ দেবেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে

আমেরিকা যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী, যোগ দেবেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে

কাঠমান্ডু, ২২ সেপ্টেম্বর (হি.স.): নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মঙ্গলবার বিকেলে আমেরিকার উদ্দেশে রওনা হবেন। তিনি রাষ্ট্রসংঘের ৮১-তম সাধারণ সভায় যোগ দেবেন। তাঁর সঙ্গে ১৪ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও থাকবে। জানা গেছে, সাধারণ সভায় তাঁর ভাষণ ২৪ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণে নেপালে ক্রমবর্ধমান জলবায়ু সংকট-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

জানা গেছে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিউ ইয়র্কে তিন দিন থাকবেন। এই সময়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর সাক্ষাতের সূচি রয়েছে। তবে, আপাতত অন্য কোনও দেশের রাষ্ট্রনেতার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সূচি নির্দিষ্ট হয়নি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha