Monday, August 24, 2026
বাড়ি জাতীয় আন্দোলনরত পড়ুয়াদের পাশে নিয়ে রাজধানীতে ফের শান্তিপূর্ণ মিছিল করবে সিজেপি

আন্দোলনরত পড়ুয়াদের পাশে নিয়ে রাজধানীতে ফের শান্তিপূর্ণ মিছিল করবে সিজেপি

আন্দোলনরত পড়ুয়াদের পাশে নিয়ে রাজধানীতে ফের শান্তিপূর্ণ মিছিল করবে সিজেপি

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. .): পড়ুয়াদের সঙ্গে নিয়ে আগামী সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি) ছাত্র আন্দোলনের সময়সংসদ চলোমিছিলের পর রাজধানীতে এটি তাদের দ্বিতীয় শান্তিপূর্ণ মিছিল বলে জানিয়েছে দলটি।

সিজেপির ঘোষণাপত্র অনুযায়ী, এই মিছিলের নেতৃত্বে থাকবেন নিট পরীক্ষায় প্রাণ হারানো পড়ুয়াদের পরিবার এবং পুলিশেরনির্যাতনেরশিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তা পূরণ না করার প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে দলটি।

সোমবার সিজেপিরন্যাশনাল ওয়ার্কিং কমিটি বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-শাসিত রাজ্যগুলির তরফে ২৫ জুলাই দেশের যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই যুবসমাজ দেশজুড়ে চলা আন্দোলন প্রত্যাহার করেছিল বলে দলের দাবি।

কমিটির সদস্যরা অভিযোগ করেন, সরকার আদৌ নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে চায় কি না, তা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে। সিজেপির দাবি, ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে দেশজুড়ে দায়ের হওয়া এফআইআরগুলির তালিকা চেয়েছিল, যাতে আদালত সেগুলি একসঙ্গে বাতিল করার বিষয়টি বিবেচনা করতে পারে এবং সরকারের প্রতিশ্রুতি পূরণের পথ সহজ হয়। কিন্তু এখনও সরকার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি এবং সিজেপির কাছেও লিখিত আশ্বাস আসেনি।

দলের বক্তব্য, ২৫ জুলাই যৌথ সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে ওই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল। যুবসমাজ সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে দেশজুড়ে আন্দোলন প্রত্যাহার করেছিল। সিজেপির অভিযোগ, একটি গোটা প্রজন্মের আস্থাকে কাজে লাগিয়ে তাদের ঘরে ফিরিয়ে দিয়ে পরে প্রতিশ্রুতি থেকে সরে আসা মেনে নেওয়া হবে না।

 



 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha