Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ আগস্ট : সাব্রুম থানা এলাকায় রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর। ঘটনা বুধবার রাতে সাব্রুম মহকুমার পূর্ব হরিণা নং ওয়ার্ডে। মৃতার স্বামী রঞ্জিত সূত্রধর জানান বুধবার রাতে তিনি নিজের ঘরে স্ত্রীর সাথে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান স্ত্রী পাশে নেই। তারপর তিনি স্ত্রীকে কিছু সময় ডাকা ডাকি করেন। স্ত্রীর কোন সাড়া না পেয়ে তিনি সকালে খাবারের জন্য রান্না শুরু করেন। তখন ওনার সন্দেহ হয় যে ওনার স্ত্রী ছেলের ঘরে হয়তো ঘুমিয়ে রয়েছেন।

স্ত্রীকে খুজতে ছেলের ঘরে গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে পুলিশ দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ওনার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করার পর ওনার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে দেন। এইদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha