Wednesday, March 11, 2026
বাড়িরাজ্যনারীদের সমৃদ্ধির জন্য কাজ করতে সরকার : অর্থমন্ত্রী

নারীদের সমৃদ্ধির জন্য কাজ করতে সরকার : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১০ মার্চ :  ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসকে ঘিরে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলার প্রজ্ঞা ভবনের ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোটা দেশের সঙ্গে রাজ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সরকার মহিলাদের আত্ম সামাজিক উন্নয়ন ও সুরক্ষা সহ একাধিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। যাতে আগামী দিন মহিলারা এগিয়ে যেতে পারে। মহিলারা এগিয়ে গেলে দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে। যার কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নারীদের সম্মান বৃদ্ধি করার জন্য কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও কাজ করছে। সরকার মহিলাদের সমৃদ্ধির জন্য এস এস জি এবং লাখপতি দিদি থেকে শুরু করে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলি যাতে মানুষের কাছে আরো দ্রুত পৌঁছানো যায়, তার জন্য এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপুর্ব রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মহিলাদের হাতে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য