বাড়িরাজ্যনিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল চাকুরি প্রত্যাশীরা

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল চাকুরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : আবারো নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশি যুবক যুবতিরা। জানা যায়, ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে ইতিপূর্বে রাজ্য মন্ত্রীর সভার অন্যান্য সদস্য সদস্যাদের সাথে দেখা করেছে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে তারা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে।

 তাতেও তারা ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়ে বুধবার ফের ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করে। কিন্তু এইদিনও তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ব্যর্থ হয়। কারন মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাক আরক্ষা কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে থেকে সরিয়ে দেয়। ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিরা জানান তারা মুখ্যমন্ত্রীর নিকট জানতে চান সরকার তাদেরকে নিয়ে কি চিন্তা ভবানা করছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই উত্তর জানতে গিয়ে কোন সদুত্তর মিলল না এদিনও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য