স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : এডিসি নির্বাচনের আগে আবারো বিজেপি-র মাস্টার স্ট্রোক। কমলপুরের পুর খাওয়া তিপরা মথা কর্মী মেরী দেববর্মা যোগ দিলেন গেরুয়া শিবিরে। তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মা।
সোমবার রাতে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য-র হাত ধরে বিজেপি দলে যোগদান করেন তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মা। যোগদান সভায় মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিপিন দেববর্মা জানান তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মার নেতৃত্বে ১০ থেকে ১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মঙ্গলবার থেকে মেরি দেববর্মার অনুগামীরাও বিজেপি দলে যোগদান করবে।

