স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুন :মঙ্গলবার দুপুরে আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে অটো এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। এর মধ্যে দুজন মহিলা এবং অপরজন অটো চালক সঞ্জু দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায় বোলেরো গাড়িটি দ্রুত বেগে এসে যাত্রীবাহী অটোটিকে ধাক্কা দেয়। তিনজনের মধ্যে একজন যাত্রী অটোর ভেতর আটকে পড়ে। স্থানীয়রা বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে আহতদের উদ্ধার করে।
এরমধ্যে একজন মহিলা যাত্রীকে অটো থেকে টেনে বের করতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। গুরুতর অবস্থায় আহতদের হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতরা হল সরস্বতী দাস মারাক, চম্পা শীল এবং অটো চালক সনজিৎ দেবনাথ। আহতদের মধ্যে চম্পা শীলের অবস্থা সংকটাপন্ন। অটো গাড়ির নাম্বার TR O1 G 2600 এবং বুলেরো গাড়ির নম্বর TR O7 1718 । ঘটনার পর বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।

