বাড়িজাতীয়বিরসা মুন্ডার জীবন আদিবাসী সমাজের মর্যাদা রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল : প্রধানমন্ত্রী

বিরসা মুন্ডার জীবন আদিবাসী সমাজের মর্যাদা রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, ভগবান বিরসা মুন্ডার সমগ্র জীবন আদিবাসী সমাজের মর্যাদা, সংস্কৃতি ও অধিকার রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল।

প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, “ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে আমি তাঁকে কোটি কোটি প্রণাম জানাই। জল, জঙ্গল ও জমি রক্ষার তাগিদে তিনি বিদেশি শাসনের বিরুদ্ধে অদম্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। তাঁর সমগ্র জীবন আদিবাসী সমাজের মর্যাদা, সংস্কৃতি ও অধিকার রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল। মাতৃভূমির জন্য সর্বস্ব ত্যাগের তাঁর এই আখ্যান দেশের প্রতিটি প্রজন্মের মধ্যে দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাতে থাকবে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য