স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : গাজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ একটি গাড়ি আটক করে।
আটক করা গাড়ি থেকে মোট ১০৫.৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে ৪১ মাইল এলাকার নাকা পয়েন্টে TR05K1792 নম্বরের একটি বোলেরো গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালানোর পর ১০৫.৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

