স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সহ অন্যান্য দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা বাঙালির বিক্ষোভ প্রদর্শন। রবিবার রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালির কর্মী সমর্থকরা। এইদিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশ জুড়ে রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই বেকারদের কাজ নেই, চাকুরি নেই। কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। রাজ্য সরকার বছরে রাজ্যে ৫০ হাজার চাকুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নি। বেকাররা বর্তমানে দিশেহারা। বেকারদের সামনে কোন রাস্তা নেই। সরকার বলছে রাজ্যে জ্বালানির কোন সঙ্কট নেই। তারপরও দ্রব্য মূল্য বৃদ্ধি করা হচ্ছে। তারই প্রতিবাদে এইদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

