বাড়িজাতীয়শ্রীনগরে অস্ত্র-সহ গ্রেফতার ২, উদ্ধার লস্কর-ই-তৈবার পোস্টার

শ্রীনগরে অস্ত্র-সহ গ্রেফতার ২, উদ্ধার লস্কর-ই-তৈবার পোস্টার

শ্রীনগর, ১২ মে (হি.স.): নাকাতল্লাশি চলাকালীন সোমবার গভীর রাতে শ্রীনগর থেকে পুলিশ অস্ত্র, গোলাবারুদ-সহ দুজনকে গ্রেফতার করে। সঙ্গে উদ্ধার হয়েছে লস্কর-ই-তৈবা (এলইটি)-র পোস্টার। ধৃত দুজনের নাম ফয়সাল আহমেদ ভাট এবং ফয়সাল আহমেদ গুরু।

পুলিশের এক আধিকারিক মঙ্গলবার জানান, শ্রীনগরের বাবা ড্যাম এলাকার কাছে তল্লাশি চলাকালীন একটি বাইকে থাকা দুজনকে থামায় পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে পিস্তল, কার্তুজ, মোবাইল ফোন এবং লস্কর-ই-তৈবার একাধিক পোস্টার উদ্ধার করে। তিনি বলেন, ইউএপিএ ধারা এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য